সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) এর প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এর গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় তাঁকে চার বছরের জন্য ভিসি হিসেবে নিয়োগ দিয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্য হিসেবে এ নিয়োগের মেয়াদ চার বছর হবে এবং বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন আবু নঈম শেখ। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ও একাডেমিক নির্বাহী হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে