লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিষয়ে শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের স্থাপত‍্য বিভাগে 'দানবীর ড. সৈয়দ রাগীব আলী রিডিং কর্নার'- এর উদ্বোধন করা হয়েছে।এ রিডিং কর্নারের জন‍্য ব‍্যক্তিগত সংগ্রহ  থেকে উপহার হিসেবে বই এবং আসবাবপত্র প্রদান করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

 


 

সোমবার (১৪ জুন) সকাল ১১টায় এই রিডিং কর্নার উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

 

 

এসময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল‍্যাণ উপদেষ্টা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, প্রক্টর মো. রাশেদুল ইসলাম, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি রাজন দাসসহ স্থাপত্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম / সবি / ইআ