গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। বুধবার (১৫ জুন) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলেও বৃষ্টি বিঘ্নিত সকালে ভোটার উপস্থিতি খুবই কম থাকে। বেলা ১১টা থেকে শুরু হয়  প্রবল বর্ষণ । দুপুর ১২টায় বৃষ্টি একটু কমলেও ভোটারের উপস্থিতি ছিল খুব কম। রনকেলী ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রে দেখা যায়, বৃষ্টির কারনে ভোটারের উপস্থিতি কম।


রনকেলী ১ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোটার আব্দুল করিম বলেন, ভোট কেন্দ্রে ভোটার নেই বললেই চলে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারনে ভোটারের উপস্তিতি কম। 



উপজেলায় ১০২ টি কেন্দ্রে ৬২৫ টি বুথে ২ লক্ষ ৪০ হাজার ১০০ জন ভোট দেবেন । এর মধ্যে নারী ভোটার ১১৮০০৩ লক্ষ ১৮ হাজার ৩ জন এবং পুরুষ ভোটার হাজার ১ লক্ষ ২২ হাজার ৯৭ জন । 


নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মঞ্জুর কাদির শাফি এলিম চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের ভিপি শফিক উদ্দিন।


জেলা নির্বাচন কর্মকর্তা  ও  রিটার্নিং অফিসার  শুক্কর মাহমুদ জানান, নির্বাচন সুষ্ঠু সুন্দর ভাবে চলছে। তবে ভোটারের উপন্থিতি একটু কম । 


প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে পদটি শূন্য হয়।

 

সিলেটভিউ২৪ডটকম / এহএ / ইআ