সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৫নং সিলাম ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে এক সভা রবিবার দুপুরে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

 


ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান এর সভাপতিত্বে ও ইউপি সদস্য সাদিক আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- সিলাম ইউপি সচিব অমিত সিংহ।

উম্মুক্ত এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান। তিনি আগামী অর্থ বছরের জন্য ১ কোটি ৩৭ লক্ষ টাকা বাজেট ঘোষণা করেন।

সভাপতির বক্তব্যে সিলাম ইউনিয় পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান বলেন, ২০২২-২৩ অর্থ বছরের অবকাঠামো উন্নয়ন কার্যক্রমকে সম্পন্ন করতে জনগণ, সচেতন মহল ও যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

 

তিনি বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হবে। এজন্য ইউনিয়ন বাসীকে নিয়মিত কর পরিশোধ করতে হবে। একটি আদর্শ ইউনিয়ন গঠনে সামাজিক ও শিক্ষা খাতে ব্যায় বাড়ানো হয়েছে। তাছাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

উম্মুক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মুরব্বী কাপ্তান হোসেন, আওয়ামীলীগ নেতা খলিল রাজা, সিলাম পিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ লাল রায়, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন, তুহিন চৌধুরী, আতিকুর রহমান, কাওছার আহমদ, সিলাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো মঈনুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য এম সারওয়ার হোসেন সৌরভ, ইউপি সদস্য সুহেল আহমদ, মোঃ মুজাম্মিল আহমদ, আমিরুল ইসলাম মাসুম, মোঃ মাশুকুর রহমান, মোঃ আলতাব আলী, মোঃ আহমদ আলী, মোঃ আব্দুর রহমান, মোছাঃসাবিনা আক্তার আছমা, আফতারুন বেগম, মোছাঃ রেহেনা বেগম, সাবেক মেম্বার কয়েছ আহমদ, শ্রমিকলীগ নেতা কিবরিয়া আহমদ অপু, স্বেচ্ছাসেবকলীগ নেতা আফজল হোসেন, যুবলীগ নেতা ইকবাল হোসেন, শাহ খালেদ আহমদ, ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা পান্না, শাকিব আহমদ, শাহ আহাদ, নোমান আহমদ লাকী, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাবেদ আহমদ, শাহরিয়ার আহমদ তপু প্রমূখ।

 

বাজেট অনুষ্ঠানে পরিষদের কর্মকর্তা কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএএম/এসডি-০২