আজ বুধবার (১৫ জুন) সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভা ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত বিয়ানীবাজার পৌরসভার ১০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক চামচ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে। তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ৫৬৭টি। তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী আব্দুস শুকুর নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২ হাজার ৪৮টি।
এছাড়া বেসরকারি ফলাফলে লাঙ্গল প্রতীক পেয়েছে ৯৫, হেলমেট ৬৩২, মোবাইল ১২৯৩, জগ ১৩৪৬, হ্যাঙ্গার ৭৩৪, কম্পিউটার ৭০৯, কাস্তে ৬৭ ও নারিকেল পেয়েছে ১৮৭টি ভোট।
সিলেটভিউ২৪ডটকম/পিডি/ডালিম




