কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ৫৩টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তার নিকটতম নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত আছেন দ্বিতীয় অবস্থানে।
বুধবার (১৫ জুন) বিকেল পৌনে ৬টার দিকে এসব কেন্দ্রের প্রাপ্ত ফলে জানা যায়, টেবিল ঘড়ি প্রতীক নিয়ে মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৬০, নৌকার আরফানুল হক রিফাত পেয়েছেন ২৫ হাজার ৩০০।
এ ছাড়া স্বতন্ত্র আরেক প্রার্থী নিজামউদ্দিন কায়সার ঘোড়া প্রতীক নিয়ে ৫৩ কেন্দ্রে পেয়েছেন ১৩৩৩৬ ভোট।
এর আগে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়। বাকি কেন্দ্রগুলোয় এখনো চলছে ভোট গণনার কাজ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৮




