জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তামাক নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে তামাক নিয়ন্ত্রন কমিটির দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালা বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মিডিকেল অফিসার ডাক্তার মমি দাস, দরবস্ত ইউনিয়ন চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেহপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিক আহমদ, জৈন্তাপুর মডেল থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভূঁইয়া, একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম প্রমুখ।
বক্তার তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক নিয়ে বিস্তর আলোচনা করেন। সমাজে তামাকের বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রস্তাব করেন।
সিলেটভিউ২৪ডটকম/আরকেএস/এসডি-৩১




