আজ বুধবার (১৫ জুন) সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বেসরকারিভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী- গোলাপগঞ্জ উপজেলার মোট ১০২টি কেন্দ্রে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুর শাফি চৌধুরী এলিম পেয়েছেন ৪৯ হাজার ৯২০ ভোট। আর তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শফিক উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৭৭০ ভোট।
 
সিলেটভিউ২৪ডটকম / শাদিআচৌ / ডালিম