মৌলভীবাজারের কমলগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনিক চত্ত¡রে চারা রোপনের উদ্বোধন করেন ইউএনও।
বনবিভাগ সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ হাজার গাছের চারা রোপন করা হবে। বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির ১০ হাজার চারা রাস্তার পাশে ও ৩ হাজার চারা আশ্রায়ণ প্রকল্পে রোপিত হবে। প্রশাসনিক এলাকায় আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দীন।
এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, রাজকান্দি বনরেঞ্জ এর রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মো. নজরুল ইসলাম সহ অন্যান্যরা।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-৪১




