সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্রের ব্যানারে বিজয়ী হয়েছেন দুই প্রার্থী। বুধবার (১৫ জুন) সকাল হতে বিকাল পর্যন্ত দুই ইউনিয়নে ইভিএমের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে।
রাত নয়টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে ফলাফল ঘোষনা করা হয়।
জামালগঞ্জ সদর ইউনিয়নে স্বতন্ত্রের ব্যানারে মোঃ কামাল চশমা প্রতিকে ৩ হাজার ৮৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকে সাজ্জাদ মাহমুদ তালুকদার পেয়েছেন ২৫৫৯টি ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জামিল আহমদ জুয়েল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৪৬৬ ভোট।
জামালগঞ্জ উত্তর ইউনিয়নে হানিফ মিয়া ঘোড়া প্রতীকে মোট ভোট পেয়েছেন ৩ হাজার ২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম নবী হোসেন নৌকা প্রতিক ২ হাজার ৮১০ ভোট পেয়েছেন।
এছাড়া ২ ইউনিয়নে ১৮ জন ইউপি সদস্য ও সংরক্ষিত ৬ জন নারী সদস্য বিজয়ী হয়েছে। জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেবের উপস্থিতিতে বিজয়ীদের নাম ঘোষণা করেন জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো: আনোয়ারুল ইসলাম।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, দোয়ারাবাজার নির্বাচন অফিসার সাইফুদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, প্রাথমিক শিক্ষা অফিসার মো: শরীফ উদ্দিন, সমবায় কর্মকর্তা মো: আবু তাহের, বিশিষ্ট শিল্পপতি মোঃ মনির হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া, আখতারুজ্জামান, সিনিয়র সাংবাদিক সাইফ উল্লাহ, সাবেক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, রিপোটার্স ক্লাবের সভাপতি অঞ্জন পুরকাস্থসহ সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




