জালালাবাদ থানা পুলিশের অভিযানে গণধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী সিলেট জালালাবাদ থানা এলাকার ০৯ পশ্চিম পাঠানটুলা এলাকার নুনু মিয়ার ছেলে কুটি মিয়া (৪০)।

 


 

কুটি মিয়া ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ৯(৩) এর এজাহারনামীয় পলাতক আসামী ছিল। তার বিরুদ্ধে জালালাবাদ থানায় ১২ জুন তারিখের মামলা নং-১১ রয়েছে।

 


বুধবার জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু খালেদ মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানা এলাকায় অভিযান পরিচালনা করে পাঠানটুলা এলাকা থেকে কুটি মিয়াকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে। 

 


কুটি মিয়াকে গ্রেফতারের বিষয়টি এসএমপি, জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খান নিশ্চিত করেন।

 

সিলেটভিউ২৪ডটকম / ইআ