সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেছেন, প্রশিক্ষন থেকে শিখে অন্যকে শেখাতে হবে। কোথাও এক ইঞ্চি পরিমাণ ভূমি পতিত রাখা যাবে না। পতিত ভূমিকে চাষাবাদ যোগ্য করে দেশের খাদ্য ঘাটতি পূরণ করতে হবে। প্রশিক্ষণের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অধিকতর ফসল উৎপাদনের পথ বের করতে হবে। যথাযথ নিয়ম অনুসরণ করতে না পারলে খাদ্য উৎপাদন কমে যাবে।
ফেঞ্চুগঞ্জ কৃষি বিভাগের উদ্যোগে দুইদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেছেন তিনি।
অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমীনের সভাপতিত্বে শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন কৃষক নানু মিয়া।
উপ-সহকারী কৃষি অফিসার মুহিবুর রহমান ইরানের সঞ্চালনায় প্রশিক্ষনে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা বাবু সুব্রত দেবনাথ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমন্ত রুদ্র পাল।
প্রশিক্ষণে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩২ জন কৃষক মালটা ও লিচু চাষের উপরে প্রশিক্ষণ গ্রহণ করেন।
সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-০১




