হবিগঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 


বৃহস্পতিবার দিনব্যাপী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।

 

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-০৬