সিলেটে বন্যার পানির তীব্র স্রোতে পড়ে তলিয়ে গিয়ে এক কিশোর নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ আব্দুল হাদি (১৮) নলকট গ্রামের প্রবাসী কাছা মিয়ার ছেলে।


ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিয়েছেন। তবে খবর পেতে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযানে নামতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

কিশোর নিখোঁজের বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক অলিউর রহমান। 


সিলেটভিউ২৪ডটকম / ইদ্রিছ / ডালিম