যুক্তরাজ্য প্রবাসী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সেনগ্রামের বাসিন্ধা আবু সাদাত মো. সোহেল আইন পেশায় লন্ডনে ব্যারিস্টার ডিগ্রী অর্জন করায় জৈন্তাপুর উপজেলা পরিষদের পক্ষ হতে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

 


বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ছাত্রনেতা মনছুর আহমদ।

 

সভায় আর বক্তব্য রাখেন- জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ফারুক আহমদ, ইউপি সদস্য মুদছির আহমদ, মুফাজ্জল হোসেন, আওয়ামীলীগ নেতা হানিফ আহমদ, সমাজকর্মী আজাদ আহমদ ও ছাত্রনেতা মামুনুর রশিদ মামুন।

 


সিলেটভিউ২৪ডটকম/আরকেএস/এসডি-২৩