সিলেট প্রিমিয়ার ডিভিশনের ক্লাব ঐতিহ্যবাহী টিলাগড় ক্লাবের কৃতি ফুটবলার, যুক্তরাজ্য প্রবাসী ওয়াদুদ আহমেদ জাকিরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন টিলাগড় ক্লাবের সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং সাধারণ সম্পাদক হিরক দে পাপলু।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সময়ের সেরা প্রতিভাবান ফুটবলার জাকির দীর্ঘদিন ঐতিহ্যবাহী টিলাগড় ক্লাবে অত্যন্ত সুনামের সাথে খেলেছেন। ক্লাবের প্রতি তিনি ছিলেন খুবই কমিটেড। ক্লাবকে ২য় বিভাগ থেকে ১ম বিভাগ ও পরবর্তীতে প্রিমিয়ার ডিভিশনে তুলতে তার অবদান ছিলো অনস্বীকার্য। তার খেলোয়াড়ী জীবনে টিলাগড় ক্লাবের বাইরে অন্য কোনো ক্লাব কখনোই তিনি চিন্তা করেন নি। এটা ছিলো ক্লাবের প্রতি তার বিরল ভালবাসা। পরবর্তীতে যুক্তরাজ্যে পাড়ি জমালেও প্রিয় টিলাগড় ক্লাবকে ভুলে যাননি জাকির। ক্লাবের সকল সাংগঠনিক কার্যক্রমে একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবে তার সকল ভূমিকা ছিলো খুবই প্রশংসনীয়।
শোকবার্তায় নেতৃবৃন্দ প্রয়াত জাকিরের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরের দিকে হঠাৎ শরীর খারাপ হওয়ায় মানচেস্টারের একটি হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যুবরণ করেন জাকির। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৯।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫




