হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের সিলেট কর্যালয়ের উদ্যোগে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার ভাতাপ্রাপ্ত ৭৫ জন পুরোহিত ও সেবাইত নিয়ে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) সিলেট নগরের মিরাবাজারস্থ বলরাম জিউর আখড়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিলেট ও সুনামগঞ্জের ট্রাস্টি প্রকৌশলী পি.কে চৌধুরী।
এসময় ভাচুয়ালি উদ্বোধক হিসেবে যুক্ত ছিলেন- হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রাস্টি অশোক মাধব রায়।
অতিথি হিসেবে ছিলেন- হিন্দু ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক প্রফেসর শিখা চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল। পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার ভট্টাচার্য্য।
আরও উপস্থিত ছিলেন- জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) নির্মল কুমার সরকার ও শৈশব চক্রবর্তীসহ সংশ্লিষ্ট জেলার টিওটিবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৭




