বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের কলুমা আব্দুল গফুর একাডেমির বার্ষিক মিলাদ ও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

 



বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একাডেমির প্রধান শিক্ষক ওয়েছ আহমদ। সভাপতিত্ব করেন একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক মো. চুনু মিয়া। মিলাদ মাহফিল শেষে একাডেমির পরীক্ষার্থীদের সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় অনুষ্ঠিত মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওলানা ফারুক আহমদ।

 


এসময় একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম, সহকারী শিক্ষক মো. রুহুল আমিন, মিটন পুরকায়স্থ, শিল্পী রাণী দাস, বেলাল আহমদ, জুনি শাহরিন লাকী, সোহাগ আহমদ মাসুম, ঝুমা আক্তার সুমা, ফারহানা জান্নাত, খাদিজা আক্তার বিউটি, আজহার খান প্রমুখ উপস্থিত ছিলেন। চলতি ২০২২ সালে কলুমা আব্দুল গফুর একাডেমির ৪৮জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।


সিলেটিভিউ২৪ডটকম / মোজিরজি / ইআ