বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের কৃষি বিভাগের উদ্যোগে ও সিলেট অফিসের সহযোগিতায় ২০২১-২২ অর্থবছরের কৃষি ঋণ বিতরণের অগ্রগতি ও ২০২২-২৩ অর্থ বছরের কৃষি ঋণ নীতিমালা প্রনয়নের লক্ষ্যে সিলেট অঞ্চলের সরকারি, বিশেষায়িত, বেসরকারি ও বিদেশী ব্যাংকসমুহের আঞ্চলিক প্রধানদের নিয়ে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে মতবিনিময় সভা বৃহস্পতিবার দু'টি সেশনে সম্পন্ন হয়।

বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের পরিচালক এ,কে,এম এহসান এর সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ এর পরিচালনায় এ মতবিনিময় সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্বে) রূপ রতন পাইন।


মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগের পরিচালক মোঃ লিয়াকত আলী মোল্লা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগের অতিরিক্ত পরিচালক রায়হানুল ইসলাম, যুগ্ম-পরিচালক মোঃ হাসান চিশতী, সিলেট অফিসের যুগ্ম-পরিচালক সুব্রত তালুকদার ও উপপরিচালক মোঃ আলিফ আল নাইম ভূঁইয়া।

মতবিনিময় সভায় বক্তারা জাতীয় স্বার্থে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি ঋণ বিতরণ কার্যক্রম তদারকি করতে উপস্থিত উর্ধ্বতন ব্যাংক কর্মকর্তাদের আহবান জানান। বক্তারা বলেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে আমাদের সবসময়ই কৃষকদের পাশে থাকতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত সিনিয়র ব্যাংকাররা কৃষি অফিসার নীতিমালায় সংযোজনের জন্য নানাবিধ পরামর্শ প্রদান করেন।

সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ জামান মোল্লা, জনতা ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল ওয়াদুদ, অগ্রণী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার রূবানা পারভীনসহ সিলেট বিভাগে কর্মরত সরকারি, বেসরকারি, বিদেশি ব্যাংকসমুহের নির্বাহীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/শাদিআচৌ-০৪