হবিগঞ্জের মাধবপুরে জাতীয় ফল মেলা উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।
শুক্রবার সকাল ১১ টা উপজেলা চত্বরে মাধবপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফল মেলার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, পল্লী সঞ্চয় কর্মকর্তা ফয়সাল চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
মেলা চলবে ১৯ জুন পর্যন্ত।
সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-২৪




