সিলেট-সুনামগঞ্জকে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ সমাবেশ শুক্রবার বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হয়।
সারি নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় অবিলম্বে সুনামগঞ্জ বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবি জানানো হয়।
এডভোকেট মাহবুবুল আলমের সভাপতিত্বে ও অরুপ দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সাগত বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি আব্দুল হাই আল হাদি।
সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) এর কেন্দ্রীয় নেতা সীমা দত্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এতে সংহতি প্রকাশ করে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সায়মা আফরোজ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক উর্বি জ্যোতি মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, পরপর ৩ টি বন্যার ধাক্কায় মানুষ এমনিতেই দিশেহারা, ক্লান্ত এবং বিধ্বস্ত। বর্তমানে বন্যায় অতিতের সকল রেকর্ড ভঙ্গ করে ফেলেছে। মানুষের জান-মাল তথা অস্তিত্ব রক্ষার প্রয়োজনে তাই সিলেট-সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার কোন বিকল্প নেই।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৮




