অনবরত ভারীবর্ষণ এবং পাহাড়ি ঢলের কারনে  সিলেটের জৈন্তা, গোয়াইঘাট,কোম্পানিগঞ্জ সহ সুনামগঞ্জের মানুষ পানিবন্দি জীবন-যাপন করছে। পাশাপাশি তলিয়ে গেছে স্কুল, কলেজ,বহু আশ্রয়কেন্দ্র সহ গ্রাম থেকে গ্রামান্তর। বিদ্যুৎবিহীনতার ফলে পানি সংকটের মধ্যে পড়েছে লাখো মানুষ।

সিলেটের স্বরণকালের এ বন্যায় সেনা,  নৌ ও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা উদ্ধার কাজে  লিপ্ত রয়েছে। পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরনের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রয়েছে।


পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের ফলে সিলেটের জৈন্তাপুরের অবস্থা বিপন্ন। শনিবার সকালে ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের পরিবারের নিজস্ব অর্থায়নে হাওড় এলাকা ডুলটি, শেওলারটুক, বাওনহাওড়, ঘাত্তি, চাতলারপাড়ে এক হাজাড় পরিবারের মধ্যে শুকনো খাবার, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট  ও বিভিন্ন ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর  বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো সাইফুল ইসলাম বাবু, শ্রীপুর পাথর কোয়ারীর সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন দিদার, দৈনিক আমাদের সময়ের পর্তুগাল প্রতিনিধি মনির হোসেন, সমাজ সেবক ডা. সোহেলসহ আরো অনেকে।


সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ-১৩