সাম্প্রতিক সময়ে শতাব্দীর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেট। এমন পরিস্থিতিতে বন্যার এই ভয়াবহতার হাত থেকে মুক্তির লক্ষ্যে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে সর্বস্তরের জনসাধারণকে নিয়ে এক গণদোয়া কর্মসূচির আয়োজন করেছে সিলেট জেলা বিএনপি। সোমবার (২০ জুন) বেলা ২ টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এই গণদোয়া মহফিল অনুষ্ঠিত।হবে।
এতে সিলেট জেলা বিএনপি, সকল উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সহযোগী, সমমনা সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী সহ সিলেটবাসীকে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম / সবি /ইআ




