সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ মিয়ার পিতা মরহম এম এ মালিক জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রবিবার গোলাপ মিয়া ও তার ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক সেজু মিয়ার উপস্থিতে গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাও ইউনিয়ন ও তোয়াকুল ইউনিয়নের আশ্রয় কেন্দ্র থাকা পানিবন্দি অসহায় জনসাধারণের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন যুবলীগ নেতা মিজানুর রহমান ও মাস্টার শিব্বির আহমদ।
গত ১ মে বন্যায় মানবতার ফেরিওয়ালা খ্যাত গোলাপ মিয়া গোয়াইনঘাট উপজেলার ১২টি ইউনিয়নের ৫০০০ হাজার পানি বন্দি অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছিলেন।
উল্লেখ্য, বিগত করোনায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে গোলাপ মিয়া সিলেট জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে নিজ অর্থায়নে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রথম ধাপে নগদ অর্থসহ মাক্স বিতরণ করেন। পরবর্তীতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে সরকারের নির্দেশনা কঠোর হলে গোয়াইনঘাট উপজেলার শ্রমজীবী মানুষ অসহায় হয়ে পড়েন। ঠিক তখনই গোলাপ মিয়া গোয়াইনঘাট উপজেলায় পর্যায়ক্রমে ৭ হাজার পরিবারকে চাল, ডাল, পিয়াজ, চিনি, আলুসহ নগদ অর্থ বিতরণ করেন।
করুনার রেশ কাটতে না কাটতেই প্রবল বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোয়াইনঘাটে বড় বন্যার প্রকোপ দেখা দেয় এতে শ্রমজীবী মানুষ অসহায় হয়ে পড়েন। তাই গোলাপ মিয়া দলীয় নেতাকর্মীদের নিয়ে গোয়াইনঘাট উপজেলার পানি বন্দি অসহায় ৬ হাজার পরিবারের জন্য চাল, ডাল, পিয়াজ, আলুসহ নগদ অর্থ বিতরণ করেন। এ ধারাবাহিকতায় মানবতার ফেরিওয়ালা খ্যাত গোলাপ মিয়া এবার আশ্রয় কেন্দ্র গুলোতে নিজে উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পানিবন্দি পরিবারের জন্য শুকনো খাবার ও নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ কেআরএস-০২




