বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসাইন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নির্দেশে সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে রান্না করা খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ করছেন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ।
এ সময় আরো উপস্থিত ছিলেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হোসেন খান কামরানসহ নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ বলেন, মানবিক এই বিপর্যয়ের সময় বন্যার্ত মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিতে হবে এবং সেই লক্ষে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি ইউনিট কমিটি ইতিমধ্যে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের সাহায্যেকারী প্রতিটি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রান সামগ্রী বিতরণ করা হচ্ছে।
নিজ চোখে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও মানুষের খোঁজ খবর নিতে আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরে আসায় সুব্রত পুরকায়স্থ স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫




