হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রভাবিহত হচ্ছে। এতে হুমকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধ। বন্যাসহ যে কোন পরিস্থিতি মোকাবিলায় শহরবাসীকে সতর্ক থাকতে মাইকিং করছে জেলা প্রশাসন।

 


সোমবার দুপুর থেকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।

 

জেলা প্রশাসনের মাইকিংয়ে জানানো হয়, খোয়াই নদীর বাল্লা পয়েন্টে পানি বিপৎসীমার ১২৭ সেন্টিমিটার ও শহরের মাছুলিয়া পয়েন্টে ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শহর রক্ষা বাঁধ হুমকির মুখে রয়েছে। তাই শহরবাসীকে সতর্ক থাকতে বলা হয়।

 

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরক্তি) মিনহাজ আহমেদ শোভন জানান, ‘পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আর বৃষ্টি না হলেও রাত পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছে।’ ‘প্রতি ঘন্টায় পানি বৃদ্ধি ১০ সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। এতে শহর রক্ষা বাঁধ ঝুঁকিতে রয়েছে। আমরা সেটি সার্বক্ষণিক মনিটরিং করছি এবং বালুর বস্তা ফেলা হচ্ছে। তবে পানি বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে বাঁধ উপচে শহরে পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।’

 

তিনি বলেন, ‘যে কোন ধরণের অপ্রিতিকর পরিস্থিতির জন্য শহরবাসীকে সতর্ক থাকতে হবে।’

 

এদিকে, খোয়াই নদীর তীরবর্তী নিচুঁ এলাকাগুলো প্লাবিত হয়েছে। এতে ওই এলাকার বেশ কিছু পরিবার পানিবন্দি হয়ে পরেছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-১৪