সিলেটে ভয়াবহ বন্যায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ রান্না করা খাবার ও শুকনো খাবার, বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত রেখেছে সিলেট মহানগর যুবলীগ।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে বন্যায় পানি বন্দী মানুষের মাঝে শুকনো খাবার, রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে সিলেট মহানগর যুবলীগ।
সোমবারও এর ব্যতিক্রম হয়নি। দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট নগরীর ৩৮নং ওয়ার্ডের টুকেরবাজার, হায়দর পুর ও পীরপুর,তেমুখী কুমার গাও, এলাকার ঘরে ঘরে পানিবন্দি মানুষের মাঝে রান্না করা খাবার (খিচুরী) ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
বন্যার শুরু থেকেই সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার যুবলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও রান্না করা খাবার নিয়ে প্রতিনিয়ত হাজির হচ্ছেন বন্যা কবলিত মানুষের পাশে, দিয়েছেন মানবতার হাত বাড়িয়ে।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন- রাহেল আহমদ চৌধূরী, আনিসুর রহমান তিতাস, সুলতান মাহমুদ সাজু, আজাদুর রহমান চঞ্চল, মাসুদ আহমদ পীর, আলী হোসেন, রঞ্জন দে, এড. আবুল কাশেম, এমদাদ হোসেন ইমু, কামরানুল হক শিপু, রুহুল আমিন, সেবুল আহমদ সাগর, আমিনুল ইসলাম আমিন, রেজাউল করিম হাসান, নুরুজ্জামান, আবদুল কাদির ইমন, আবির হাসান রানা, আল আমিন আরিয়ান প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৪




