সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলেটের সহায়তায় বন্যা দূর্গত এলাকায় নিরাপদ খাবার পানি বিতরণ করা হয়েছে।

 


সোমবার সকাল থেকে বন্যা দূর্গত এলাকা দরবস্ত, হরিপুর, ফতেপুর, চিকনাগুল ও জৈন্তাপুর'র আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন স্থানে মোবাইল ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পানি বিশুদ্ধ করে আশ্রয় কেন্দ্র গুলোতে সরবরাহ করা হয়েছে।

 

এছাড়া আশ্রয় কেন্দ্র ছাড়াও গর্দনা, আমরপুর, বড়পুঞ্জি, মহাইল, লামামহাইল, হাজারী সেনগ্রাম, ছোটারী সেনগ্রাম, তেলিজুরী, শুকইনপুর, ফরফরা গ্রামে নিজ নিজ বাড়ীতে অবস্থানকারী বন্যার্তদের মধ্যে নিরাপদ বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।

 

নিরাপদ পানি সরবরাহের বিষয়টি নজরদারী করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-৩৮