প্রয়াত সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী (মাকুম) এর মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যবৃন্দকে সমবেদনা জানান সিলেট চেম্বারের নেতৃবৃন্দ।
মঙ্গলবার মরহুমের বাসভবনে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ।
সিলেট চেম্বারের পক্ষ থেকে মরহুমের পরিবারের সদস্যবৃন্দের হাতে শোকবার্তা তুলে দেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ, সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ আতিক হোসেন, পরিচালক মোঃ হিজকিল গুলজার, জিয়াউল হক, মুজিবুর রহমান মিন্টু, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), মোঃ আব্দুস সামাদ, মোঃ সারোয়ার হোসেন ছেদু, মরহুমের ভাই গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী, ফারুক আহমদ চৌধুরী এবং পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫




