বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে আশ্রয় কেন্দ্র ও বাসা বাড়িতে রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছেন সিলেটে সিটি করপোরেশনের প্যানেল মেয়র, মহানগর আওয়ামী লীগের সদস্য, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন।
মঙ্গলবার নগরীর দক্ষিণ সুরমার ২৬নং ওয়ার্ডের বিভিন্ন আশ্রয় ক্যাম্পে ও কদমতলী, ভার্থখলা, ঝালোপাড়া, সাধুরবাজারসহ বিভিন্ন এলাকায় গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮ শতাধিক পরিবারের মধ্যে কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন খাবার বিতরণ করেন।
খাবার বিতরণ শেষে উপস্থিত বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে মোহাম্মদ তৌফিক বকস লিপন বলেন, যতদিন পরিবেশ পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক হবে না ততদিন আমার ব্যক্তিগত পক্ষ থেকে খাবার বিতরণ অব্যাহত থাকবে।
তিনি বলেন, আপনারা দুচিন্তা করবেন না বিপদের সময় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের জন্য প্রধানমন্ত্রী ত্রাণ, অর্থসহ বিভিন্ন বরাদ্দ দিয়েছেন। এগুলো আপনারা পাবেন। না খেয়ে অনাহারে এদেশের কোন জনগণ থাকবে না এই সরকারের আমলে।
কাউন্সিল লিপন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়ার আহবান জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩




