সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ মিয়ার পিতা ‘মরহুম এম এ মালিক জনকল্যাণ ট্রাস্ট’র পক্ষ থেকে কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুছিকান্ত হাজং, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলি কালা, তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান কাজি আব্দুল ওয়াদুদ আলফু, উত্তর রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, দক্ষিণ রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, পুর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম।
এসময় উপস্থিতিতেদের মাঝে কোম্পানিগঞ্জে বিভিন্ন ইউনিয়নের আশ্রয় কেন্দ্র থাকা পানিবন্দি অসহায় জনসাধারণের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন।
গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের পানিবন্দি অসহায় মানুষের হাতে শুকনো খাবার প্রদানের মাধ্যমে শুভ সূচনা করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২




