সিলেটে ভারি বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ী ঢলে জনজীবন বিপর্য হয়ে পড়েছে। এই দুর্যোগকালীন সময়ে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার ও সদস্য-সদস্যারা বন্যার্তদের উদ্ধার তৎপরতাসহ বিভিন্ন সহায়তা প্রদান করছেন।

 


সোমবার (২১ জুন) সিলেট সদর উপজেলায় বন্যার্ত আশ্রয় কেন্দ্র গাজী বুরহান উদ্দিন গঃ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শফিক হাইস্কুল আশ্রয় কেন্দ্রে ৬০০ জনকে রাতে খিচুরী বিতরণ করা হয়। এছাড়া জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, দক্ষিণ সুরমা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন শুকনো খাবার বিতরণ করে যাচ্ছে।

 

বিতরণকৃত সামগ্রী হল- মুড়ি, চিরা, আখের গুড়, মোমবাতি, ওরালস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সাপে কাটা রশি, ব্রেড, ৩০০ পরিবারের প্রায় ১৪শত শুকনা খাবার, রান্না করা খিচুড়ী ও কলাগাছের ভেলা এক হাজার বন্যার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।
 
ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান- সিলেট জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন।

 

আনসার ও ভিডিপির ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী, সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন, সিলেট রেঞ্জের সহকারী পরিচাক মোঃ মশিউর রহমান মানিক, সিলেট জেলার সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হক, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাশেল গাজী, কোম্পানীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ সেলিনা বেগম, আনসার কমান্ডার ইমতিয়াজ রহমান ইনু প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪