(প্রতীকী ছবি)

সিলেটের বালাগঞ্জে ত্রাণ নিয়ে বিতরণের জন্য যাওয়ার পথে নৌকা ডুবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাসহ ৩ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২১ জুন) বেলা আড়াইটার দিকে বালাগঞ্জের সদর ইউনিয়নের খাসিপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। 


নৌকাডুবিতে আহতরা হলেন- বালাগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুমিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা সঞ্জয় কুমার চক্রবর্তী ও যুবনেতা ইকবাল হোসনে ইকু। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে সরকারি ত্রাণ নৌকাভর্তি করে বালাগঞ্জের সদর ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন গ্রামে বিতরণের জন্য নিয়ে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে খাসিপুর ব্রিজের কাছে যাওয়ামাত্র প্রবল স্রোতের মুখে পড়ে ত্রাণবাহী নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। এসময় নৌকায় থাকা উপরোক্ত ৩ জন আহত হন। পরে তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। 

এ ৩জন ছাড়াও আরও ৪-৫ জন নৌকায় ছিলেন। তবে তাদের কোনো ক্ষতি হয়নি। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম