তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর উদ্যোগে এবং মাস্তুল ফাউন্ডেশন সিলেটের সহযোগিতায় বন্যাকবলিত বাঘবাড়ি, যতরপুর ও শাহী ঈদগাহের ধানসিড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

 


মঙ্গলবার (২১ জুন) এসব খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ। পাশাপাশি বন্যা কবলিত এলাকায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে গ্রাসরুটস সদস্যরা নিজস্ব অর্থায়নে সংস্থার কার্যালয়ে করোনাকালীন সময়ের মত কমিউনিটি ক্লিনিক চালু করেছে। যেখানে গ্রাসরুটস সদস্যরা স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন।

 

ত্রাণ বিতরণের দায়িত্বে ছিলেন গ্রাসরুটস এর কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক সাহানা চৌধুরী নয়ন। প্যাকেট পরিচালনায় ছিলেন সেলিনা বেগম, সিতারা বেগম, তাহমিনা আক্তার।

 

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর নির্বাহী পরিচালক হিমাংশু মিত্র, জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নাদিরা চৌধুরী রুমু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাকেরা সুলতানা জান্নাত, জেলা সহ সভাপতি রুমা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফাতেমা সুলতানা, মাস্তুল ফাউন্ডেশনের শাহরিয়ার হাসান শুভ, তৌফিকুল ইসলাম, মেহেদী হাসান তুহিন, প্রলয় সরকার, কামরুল সিদ্দিকী ও জহিরুল প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭