সিলেট সদর উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় চরম দুর্ভাগে যখন খাদিম নগর  ইউনিয়নের বানভাসী মানুষের আশ্রয় কেন্দ্রগুলােতে হাহাকার করছে এই কঠিন সময়ে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ান সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমি সভাপতি ও খাদিম নগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইকলাল আহমদ।

 


তিনি বলেন, সবার সামান্য একটু সহযোগিতা এনে দিতে পারে বন্যা কবলিত মানুষের মুখের হাসি।

 

তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের এবং তার সাথে সাথে বিভিন্ন সামাজিক সংগঠনকে সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।

 

নির্বাচনের আগে বাড়ি বাড়ি গিয়ে ভােটারদের মন জয় করার জন্য কতােই না প্রতিশ্রুতি দেয়া হয়। কিন্তু নির্বাচিত হয়ে ভুলে যান সব, প্রতিশ্রুতি আর বাস্তবায়ন করেন না।

জনপ্রতিনিধি না হয়ে ইকলাল রান্না করা খাবার নিয়ে আশ্রয়কেন্দ্রে থাকা বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নাজমুল ইসলাম নাদিম বলেন, টাকা পয়সার লোভে সবাই রাজনৈতি করে না, টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য সবাই চেয়ারম্যান হতে চায় না, প্রকৃত অসহায় হতদরিদ্র মানুষের সেবার জন্য অনেকে রাজনৈতি করে চেয়ারম্যান হতে চায়, আপনি তার জলন্ত প্রমান। মানবতার ফেরিওয়ালা শ্রদ্ধেয় প্রিয় ভাই ইকলাল আহমদ 
বাড়ির চারদিকে, হাটু পানি নয়! কোমর পানি নয়! গলা পানি নয়! সাতার পানি, নিজের বাড়ি পানির নিচে রেখে  বাড়ি থেকে বের হয়ে ছুটে চলা পানি বন্দি মানুষের আশ্রয়স্থলে মানুষের ঘরে ঘরে আপনিই রিয়েল হিরো ভাই, অশেষ শ্রদ্ধা আপনার জন্য।

 

করোনা ভাইরাসের সংক্রমণ কারণে যখন থমকে গেয়ে ছিল পুরো দুনিয়া। ফলে অসহায় অবস্থার মাঝে পড়েছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও দিনমজুর মানুষেরা। সেই সময় তার মানবিক কার্যক্রম নজরে আসে ইউনিয়ন বাসীর। এই বন্যায়ও মানুষের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা ও শুকনা খাবার পৌঁছে দেন।

 

বন্যার্তদের অভিয়োগ জনপ্রতিনিধিরা তাদের কোন খবর নিচ্ছেন না। জনপ্রতিনিধি না হয়ে সিলেট খাদিম নগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য  ইকলাল আহমদ বন্যা কবলিত এলাকায় প্রতিদিন সকালে থেকে শুরু করে  রাত পর্যন্ত মানুষের বাড়ি ও আশ্রয়কেন্দ্রগুলোতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন। তার এই মানবিক কার্যক্রম  প্রশংসা করেছেন ইউনিয়ন বাসী।

 

সিলেটভিউ২৪ডটকম/আইএ/এসডি-১৮