গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল হাকিম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশ স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। আমিও এই নির্দেশ পেয়েই বন্যায় অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যহত রেখেছি। আমাদের নেতা সরকারের ষড়যন্ত্রের কারণে দেশের বাইরে থেকেও নেতাকর্মীদের বন্যাদূর্গতদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।
তিনি সোমবার ৫ম দিনের মত ধারাবাহিক ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন স্থানে অসহায় পানিবন্দী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথা বলেন।
এসময় গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপি নেতা ফয়জুল হক সহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯




