সিলেটের কৃতি সন্তান, ইংল্যান্ডের গ্লোস্টার সিটির কাউন্সিলর শামসুজ্জামান লিটু ও তার পরিবারের সার্বিক সহযোগিতায় সিলেটে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি ও ঔষধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় বন্যাদূর্গতদের মাঝে খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি ও ঔষধ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- নিউ প্রশান্তির প্রতিষ্টাতা পরিচালক জায়েদ আহমদ বাবু, সমাজসেবী ও ব্যবসায়ী মির্জা রামিম, ওয়াহিদুল ইসলাম বাবু, সাকের আহমদ, উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক আজিজুল ইসলাম ফয়সল, সমাজকর্মী, সাহিত্যিক ও কবি খালেদ আকবর চৌধুরী।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, সিলেটের কৃতি সন্তান ও কাউন্সিলর সামসুজ্জামান লিটু ইংল্যান্ডে প্রবাসী হলেও তাঁর নাড়ীর প্রতি টান রয়েছে। সিলেটের ভয়াবহ বন্যায় অসহায় মানুষের পাশে শামসুজ্জামান লিটু ও তার পরিবারের সদস্যরা এগিয়ে এসেছেন। এইভাবে আমাদের সিলেটের সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে আমরা অচিরেই এই দূর্যোগ কাটিয়ে উঠতে পারবো।
পরিশেষে উপস্থিত সবাই গ্লোস্টার সিটির কাউন্সিলর শামসুজ্জামান লিটুকে তাঁর খাদ্য সহায়তার জন্য ধন্যবাদ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫




