সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের আজীবন সদস্য ও সিলেট চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক, কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলের পরিচালক হুমায়ুন আহমদের ব্যক্তিগত উদ্যোগে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোম ও মঙ্গলবার (২০ ও ২১ জুন) দক্ষিণ সুরমার প্রগতি উচ্চ বিদ্যালয় ও ধরাধরপুর সরকারি বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ৬ শতাধিক মানুষের মাঝে  শুকানো খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। 


বিতরণকালে উপস্থিত ছিলেন বৃহত্তর চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটির সভাপতি সায়েম আহমদ, ব্যবসায়ী মাজহারুল ইসলাম, সাজন আহমদ, মো.  ইমরুল আহমদ, বাবুল আহমদ, প্রজন্ম স্পোর্টস এন্ড কালচার্রাল ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও সাবেক ক্রীড়া সম্পাদক সমাজসেবক সামাদ আহমদ প্রমুখ। 

সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর