জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপির পক্ষে সিলেট সদর ও জৈন্তাপুরে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার জৈন্তাপুরের দরবস্ত, চারিকাটা ও মঙ্গলবার সদর উপজেলার পলিয়া, মাজেরগাও, কানাগুলসহ কয়েকটি এলাকার ৫ শতাধিক মানুষের মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।
জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় নেতা ও সিলেট জেলার সাবেক সভাপতি মুজিবুর রহমান ডালিম সিলেটে বিরোধী দলীয় নেতার পক্ষে এই ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন।
তিনি জানান, সিলেটবাসীর জন্য রওশন এরশাদের তৃতীয় দফা ত্রাণ সহায়তা কার্যক্রম রোববার থেকে শুরু হয়েছে। তৈরি খাবার, বিশুদ্ধ পানি, ওরস্যালাইন, শুকনো খাবার, দিয়াশলাই, মোমবাতি বানবাসীদের মধ্যে পৌঁছে দিচ্ছে সহায়তা কমিটি।
জৈন্তাপুরের দরবস্তসহ কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- জৈন্তাপুরের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা বেগম, ইউপি সদস্য মছদ্দর আলী, ইউপি সদস্য আব্দুর রকিব ও স্থানীয় সমাজসেবক কয়ছর আহমদ।
গতকাল সিলেট সদরে ত্রাণ বিতরণ কার্যক্রমে সঙ্গে উপস্থিত ছিলেন- খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বেলাল।
এদিকে- রাতে মহিলাপার্টি নেত্রী শিউলী আক্তারের পক্ষে নগরীতে ত্রাণ বিতরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৭




