সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করছে।গত কয়েক দিনে উপজেলার ৫টি ইউনিয়নে পানিবন্দি হয়ে পড়েছেন অর্ধলক্ষাধিক মানুষ।প্রতিটা ইউনিয়নের আশ্রয় কেন্দ্র খোলে ভুক্তভুগী দের জায়গা করে দেওয়া হয়েছে।রুজগারের পথ বন্ধ হয়ে বিপাকে আছেন সাধারণ দিনমজুর খেটে খাওয়া মানুষজন।

 



মঙ্গলবার (২১ জুন) ফেঞ্চুগঞ্জ বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরণ করেছে ফেঞ্চুগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ বিএনসিসি প্লাটুন। ক্যাডেট সদস্যরা জানান,  শিক্ষার্থী ও সাধারণ মানুষের দান করা অর্থ দিয়ে গয়াসী ও বাঘমারা গ্রামে  প্রায় ১৫০জনকে ত্রান দেওয়া হয়েছে। ঐ এলাকার অবস্থা খুবই খারাপ তাই সরকারি বে-সরকারি সাহায্য বাড়াবার আহবান জানান তারা।

 


বিতরনে উপস্থিত ছিলেন এক্স ক্যাডেট সাফিন আহমদ, এক্স সার্জেন্ট এহসানুল করিম রাহী, এক্স ক্যাডেট কর্পোরাল আবদুল্লাহ আল মুবিণ, এক্স সার্জেন্ট মো.কামিল আহমদ, এক্স ক্যাডেট হিমন চক্রবর্তী, এক্স সার্জেন্ট হৃদয়, সার্জেন্ট দেলোয়ার হোসেন মাছুম, ক্যাডেট কর্পোরাল  রামিন, ক্যাডেট ল্যান্স কর্পোরাল রাহেল আহমদ, ক্যাডেট ল্যান্স কর্পোরাল দোহান, আপন, আরিফ, রাফি, জীবন প্রমুখ। 

 

সিলেটভিউ২৪ডটকম/ফউ/ইআ