সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিষদের উদ্যোগে দক্ষিণ সুরমার নূরজাহান মেমারিয়াল কলেজ, লাউয়াই ইসলামিয়া দাখিল মাদ্রাসা, প্রগতি উচচ বিদ্যালয় ফ্লাড সেন্টার ও লাউয়ের বিভিন্ন পানিবন্দি মানুষের মধ‍্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

 


বুধবার দুপুরের ১ হাজার প‍্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

প্রতিটি প‍্যাকেটে ছিল- ৭৫০ গ্রাম রান্না করা খিচুড়ি, এক লিটার পানি, ২৫০ গ্রাম তরল দুধ, ১ প‍্যাকেট বিস্কুট, ২ প‍্যাকেট ওর স্যালাইন।

 

এ কার্যক্রমে নেতৃত্ব দেন বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সভাপতি ও প্রধান শিক্ষক মো.  কবির খান।

 

উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রভাতি শাখার সহ প্রধান শিক্ষক হরিধন সূত্রধর, সিনিয়র শিক্ষক ফয়জুর রহমান, ছালেহ আহমদ, বিপ্লব  নন্দী, মো. আবুল খায়ের, শওকত হোসেন, জয়নাল আবেদীন খান, মাহমোদুর রহমান, আনম সুফিয়ান, হুমায়ন কবির, মাসুক মিয়া, বাদল চন্দ্র বর্মন, ফৌজিয়া আক্তার, হালিমা খাতুন, অসীম কুমার সিংহ, মহিম লাল নাথ, সহকারী শিক্ষক তানজিমা জামান, বিভাস রঞ্জন দাস, মোয়াজ্জেম হোসেন, সিরাজুম মুনীর, বিপ্লব কুমার কুণ্ডু।

 

বিদ্যালয়ের বিএনসিসি, রেড ক্রিসেন্ট ও স্কাউট দল স্বেচ্ছাসেবকও ভূমিকা পালন করে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১