দাব্বাগ ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউ.কে এর উদ্যোগে ও সদর উপজেলা স্পোর্টস একাডেমি সিলেটের সভাপতি ইকলাল আহমদের সহযোগীতায় বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 


বুধবার বিকেলে সিলেট সদর উপজেলা খাদিমনগর ইউনিয়ন এর সাহেবের বাজার ঘোড়ামারা ও চান্দাই গ্রামে বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি ও ট্রাস্টটের সমন্বয়ক আব্দুল হাই (নন্না মিয়া), সমাজসেবক সাদিকুর রহমান টিপু, দরিদ্র্র বিমোচন ফেঞ্চুগঞ্জ সিলেট এর উপ কর্মকর্তা বদিউজ্জামান, সদর উপজেলা স্পোর্টস একাডেমি সিলেট এর সভাপতি ইকলাল আহমদ, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক দিলোয়ার হোসেন, সিলেট বাণীর ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি জাহিদুর রহমান রিপন, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ সহ সাহেবের বাজারের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩০