মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পতনঊষার ইউনিয়নে ৪ মেট্টিক টন চাল ও ২শ’ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে পতনঊষার ইউনিয়নের গোপীনগর, রাধাগোবিন্দপুর, কান্দিগাঁও, মির্জাপুর, মাইজগাঁও এলাকায় ক্ষতিগ্রস্থের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন, স্থানীয় সরকার বিভাগের মৌলভীবাজার এর উপ-পরিচালক মল্লিকা দে, উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পতনঊষার ইউনিয়নে ৪ মেট্টিক টন চাল ও ২শ’ প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা পেলে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ধলাই নদীর ১১টি স্থান ঝুঁকিপূর্ণ বাঁধগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। ধলাই নদীর বাঁধ মেরামতে বড় ধরনের একটি প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন বলেন, ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ বাঁধগুলো মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্টদের সাথে আলাপ হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পতনঊষারে চাল ও শুকনো খাবার দেওয়া হয়েছে। বন্যা মোকাবেলায় প্রশাসন সার্বক্ষনিক মনিটরিং করছে।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-৩৫




