জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিচালিত সংগঠন জেসিপিএসসি এলামনাই এসোসিয়েশন যেকোন দুর্যোগ মুহূর্তেই আর্তমানবতার সেবায় এগিয়ে আসছে নিয়মিত। এবারের ভয়াবহ বন্যায়ও এর ব্যতিক্রম হয়নি। 

প্রথম পর্বের ত্রাণ সহায়তা কার্যক্রমে ১৮ জুন সিলেটের চিকনাগুল মাদ্রাসা এবং চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে প্রায় ৩০০ লোকজনকে বিশুদ্ধ খাবার পানি, শুকনা খাবার এবং ওর স্যালাইন প্রদান করা হয়।


দ্বিতীয় ধাপে ২১ জুন সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত ঘেঁষা প্রত্যন্ত অঞ্চলের একদম অসহায় বানভাসি  মানুষদেরকে ৬০০ প্যাকেট  বিশুদ্ধ খাবার পানি, শুকনা  খাবার এবং ওর স্যালাইন প্রদান করে। 
 
জেসিপিএসসি এলামনাই এসোসিয়েশনের সভাপতি, নির্বাহী সদস্য এবং সাধারণ সদসগণ ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। গোয়াইনঘাটের কার্যক্রমে সংশ্লিষ্ট থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক এবং পুলিশ সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন। 

এসোসিয়েশনের পক্ষ থেকে এরকম দুর্যোগে আরো ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস