সিলেটে ভয়াবহ বন্যায় পানিবন্দী অসহায় মানুষ ও বিভিন্ন আশ্রয় কেন্দ্রের সর্বস্তরের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, স্যালাইন, বাসায় রান্না করা খাবার, বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রেখেছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আজাদুর রহমান আজাদ।

বুধবার (২২ জুন) সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে সকালের নাস্তা, বিশুদ্ধ পানি, দুপুর ও রাতের খাবার, দুপুরে ২৪নং ওয়ার্ডের লামাপাড়া, সবুজবাগ, সাদারপাড়া ও সৈদানীবাগে শুকনো খাবার বিতরন, বিকেলে ২৩নং ওয়ার্ডের মাছিমপুর এলাকায় পাঁচ শতাধিক পরিবারে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরন, রাতে ২৫নং ওয়ার্ডের কায়স্থরাইল প্রাইমারি স্কুল আশ্রয় কেন্দ্রে রাতের খাবার, স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরন করেন কাউন্সিলর আজাদ।


প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও সিলেট-১ আসনের সাংসদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর আহবানে বন্যায় পানি বন্দী মানুষের মাঝে শুকনো খাবার, স্যালাইন, বাসায় রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন বলে জানান সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আজাদুর রহমান আজাদ।

সিলেটভিউ২৪ডটকম/ কেআরএস-০১