হবিগঞ্জের মাধবপুরে জয়নাল আবেদীন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ বাড়ির আঙ্গিনার একটি গাছ থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার বহরা গ্রাম থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
জয়নাল আবেদিন বহরা গ্রামের মো. জাহের এর ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-২৩




