সিলেটের বন্যা কবলিত মানুষের মাঝে ব্যক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন সমাজসেবী মো. বেলায়েত হোসেন বকুল।
বৃহস্পতিবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পেদারগাঁও, নতুন জীবনপুর, আমেরতল, চন্দ্রনগর ও শিব নগর এলাকার প্রায় তিনশত পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পূর্ব ইসলামপুর ইউপির ১নং ওয়ার্ডের মো. বেলায়েত হোসেন বকুল।
বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন সিলেটের খাদিমপাড়ার বাসিন্দা এমাদ, কাওছার, আল মামুন মুন্না, বাবলু হোসেন, জয়নাল।
সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সামর্থ অনুযায়ী বন্যা কবলিত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান বকুল।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩১




