সিলেটের বন্যা উপদ্রুত এলাকায় মানুষের দূর্ভোগ লাঘবে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

 


বন্যার শুরু থেকে সিলেটের বিভিন্ন এলাকায় দিনরাত ত্রান সহায়তা নিয়ে যাচ্ছেন তিনি। বানভাসি মানুষের কষ্ট লাঘবে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন শফিক চৌধুরী।

 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ত্রাণ সহায়তা পৌঁছে দেন তিনি। 

এদিন তিনি মঙ্গলচন্ডি নিশিকান্ত উচ্চ বিদ্যালয়, তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেরাটন সেন্টার বন্যা আশ্রয়কেন্দ্র ৫শতাধিক মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন।

এসময় শফিকুর রহমান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের পাশে আছেন। কোন মানুষ না খেয়ে থাকবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যেক অসহায় মানুষের সাহায্যে কাজ করবে। 

 

অসহায় বানভাসীদের পাশে দাঁড়াতে তিনি প্রবাসী ও বিত্তবানদের প্রতি আহব্বান জানিয়ে বলেন। প্রবাসীরা সবসময় দেশের দূর্যোগকালে বন্ধু হয়ে পাশে দাড়ান। সেইসাথে সমাজের সামর্থ্যবানদেরও এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করা হবে।

 

তাজপুরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ত্রান সহায়তা কার্যক্রমে অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, যুগ্ম-সাধারণ-সম্পাদক তফজ্জুল হোসেন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, আওয়ামী লীগ নেতা মোজাহিদ আলী, শহীদ হাসান, ডা. আব্দুস সালাম, যুবলীগ নেতা অজয় দেব, কবিরুল ইসলাম কবির, মইন উদ্দিন মোহন, কাজী আজাদ, ভাস্কর দত্ত, পাপ্পু বহ্নি, মিয়াদ আহমদ তালুকদার প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩২