বিগত সকল রেকর্ড ভাঙা এই বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেটের রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ড. সৈয়দ রাগীব আলী।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সৌজন্যে সিলেটের দক্ষিণ সুরমার রাগীব নগর এলাকার ১০টি গ্রামের বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি।
ধারাবাহিক এই ত্রাণ বিতরণের প্রথম দিনে প্রায় হাজার পরিবারের মধ্যে ৭ দিনের খাবার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বিশ্বনাথ, দিরাই এবং সুনামগঞ্জের বিভিন্ন এলাকার বন্যা কবলিত অসহায় দুর্গতদের মধ্যে এই ত্রাণ বিতরণের কার্যক্রম চলমান থাকবে।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের ট্রেজারার সৈয়দ আব্দুল হাই, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আবেদ হোসেন, রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সচিব মেজর (অব) শায়েখুল হক চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ছাত্রকল্যান উপদেষ্টা প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তাক আহমদসহ লিডিং ইউনিভার্সিটির কর্মকর্তাবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৩




