বন্যার পানিতে সিলেটের ওসমানীনগর উপজেলায় ২৩টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে প্রায় ২০টি ক্লিনিকে এখনো পানিতে তলিয়ে রয়েছে। ফলে স্বাস্থ্য সেবাও হুমকির মুখে রয়েছে।

 


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষ থেকে পানিবাহিত রোগ প্রতিরোধে ৮টি ভ্রাম্যমান মেডিকেল টিম গঠন করা হয়েছে।

 

জানা গেছে, ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেটের ওসমানীনগর উপজেলার প্রায় দেড় শতাধিক গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়। এতে উপজেলার আড়াই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েন। বন্যায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বন্যা আক্রান্তদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে ৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। দূর্গত এলকায় গিয়ে বন্যায় আক্রন্তদের স্বাস্থ্যসেবা প্রদান করছেন তারা।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহারুল ইসলাম জানান, বেশির ভাগ কমিউনিটি ক্লিনিকে পানি থাকায় বন্যা আক্রান্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভ্রাম্যমান ৮টি মেডিকেল টিম মাঠে কাজ করে যাচ্ছে। বন্যার পানিতে টিওয়ব ওয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট কাটিয়ে উঠতে ইতিমধ্যে বন্যা আক্রান্তদের মধ্যে পানি বিশুদ্ধকরণ ১০ হাজার ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/আরপি/এসডি-৪১